বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ডুবছে পাকিস্তান, সতর্ক করলেন ইমরান খান

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান ডুবে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে পাকিস্তানের ডুবে যাওয়া রুখে যায় না। শনিবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানের হয়ে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, ইমরান খান ঘোষণা দিয়েছেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক পরিষদ আগামী ২৩ ডিসেম্বর ভেঙে দেয়া হবে। যাতে সুষ্ঠু নতুন নির্বাচনের পথ প্রশস্ত করা যায়।

এই ঘোষণা দেয়ার পর ইমরান খান বলেন, ‘আমাদের ভয় হচ্ছে, যদি যথাসময়ে সুষ্ঠু নির্বাচন না হয় তবে পাকিস্তান ডুবে যাবে এবং ডুবে যাচ্ছে।’ এ সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহী এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান তার পাশে বসা ছিলেন।

ইমরান খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবারও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘কেবল একটি সুষ্ঠু নির্বাচনই পাকিস্তানের সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সরকার নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে, তারা হেরে যাবে।’

ইমরান খান এ সময় দেশবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এখন ধৈর্যহারা হওয়ার মানে হলো সমাজের প্রতি আমাদের যে কর্তব্য তা থেকে পালিয়ে যাওয়া। তিনি বলেন, ‘এই সরকারকে নির্বাচনের মাধ্যমেই শিক্ষা দেয়া হবে এবং এমন শিক্ষা দেয়া হবে যাতে ইতিহাসের পাতা থেকে এসব চোরের নাম চিরতরে মুছে যায়।’  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category