শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

ডিফেন্ডার আনোয়ার আলিকে নিষেধাজ্ঞা দিলো ভারত

  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার আনোয়ার আলিকে ৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ইন্ডিয়ান সুপার লিগে ধার চুক্তিতে দল বদলে অনিয়মের অভিযোগে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গেলো ৭ মাস ধরেই ভারতীয় ফুটবল পাড়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন আনোয়ার আলি। তিনি মোহনবাগান থেকে ধারে ৪ বছরের জন্য ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা।

অভিযোগে বলা হয়, আনোয়ার আলি নিয়ম ভেঙে ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছেন। যে কারণে তার প্যারেন্ট ক্লাব দিল্লি এফসি এবং ধার নেওয়া ক্লাব ইস্ট বেঙ্গলকেও শাস্তি দেওয়া হয়েছে।

এআইএফএফ বলেছে, আনোয়ার আলি এবং দুটি ক্লাব মিলে মোহনবাগানকে ১২ কোটি ৯০ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেবে। একইসঙ্গে দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না।

এআইএফএফ এর প্লেয়ার্স স্ট্যাচু কমিটি (পিএসসি) মঙ্গলবার বলেছে, ‘আনোয়ার আলি চার মাসের ক্রীড়া নিষেধাজ্ঞা পালন করবে। ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে শুরু করে দুটি ট্রান্সফার উইন্ডো নিষিদ্ধ থাকবে। আনোয়ার আলি, দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলকে ক্ষতিপূরণ হিসেবে মোহনবাগানকে অবশ্যই ১২ কোটি ৯০ লাখ রুটি দিতে হবে।’ভারতীয় জাতীয় দলের রক্ষণের অন্যতম স্তম্ভ আনোয়ারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২২ সালের মার্চে। এখন পর্য্ন্ত ব্লু টাইগারদের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের হয়ে ত্রিদেশীয় সিরিজ (২০২৩), ইন্টারকন্টিনেন্টাল কাপ (২০২৩) এবং সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন আনোয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category