রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ডিপজলের ১০ কোটি টাকা হারিয়ে গেছে!

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৩ Time View

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজলের ১০ কোটি টাকা হারিয়ে গেছে, যা ঘিরে নানা রহস্যের জট বেঁধেছে। দিন দুয়েক পরই (১০ জানুয়ারি) সেই রহস্যের জট খুলবে। তবে ঘটনাটি বাস্তবে নয়, এমন চিত্র দেখা যাবে ‘কাবাডি’ নামে একটি ওয়েব সিরিজে।

সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে ডিপজলকে বলতে শোনা যায়, আমার ১০ কোটি টাকা কোথায়? মূলত সেখান থেকেই রহস্য ছড়িয়েছে। ডিপজলের এই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতে হবে বায়োস্কোপে।

রুবায়েত মাহমুদের পরিচালনায় কমেডি থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে ডিপজলের সঙ্গে আছেন দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘদিন পর মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

নির্মাতা জানান, চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে ১০ কোটি টাকার অজানা সম্পর্ক। গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত। আশা করি, দর্শকরা বেশ মজা পাবেন।

কোয়াইট অন সেটের প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। এতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এ ছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category