শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ডাবল সেঞ্চুরিতে রেকর্ড জসস্বি জয়সোয়ালের

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

ক্রিকেটে ভারতের মতো অভিজ্ঞ দলের পুরো দায়িত্ব নিলেন তরুণ ক্রিকেটার জসস্বি জয়সোয়াল। দুর্দান্ত ব্যাট করে দলকে এগিয়ে নিলেন দাপটের সঙ্গে। মাত্র ২২ বছর ৩৬ দিন বয়সে হাঁকালেন ডাবল সেঞ্চুরি। ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন বাঁহাতি ওপেনার।

জয়সোয়ালের ব্যাটের উপর ভর করে বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৬ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। জয়সোয়ালের আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিনোদ কাম্বুলি। সেটা ইংল্যান্ডের বিপক্ষে, ১৯৯৬ সালে।

বয়সের হিসেবে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও কাম্বুলির। প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর ২২ দিন পর জিম্বাবুয়ের বিপক্ষে দিল্লিতে আবারও ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি।

ভারতের হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন সুনীল গাভাস্কার। ২১ বছর ২৭৭ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। দুর্দান্ত এই ইনিংসটি গাভাস্কার খেলেছেন ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

দারুণ এই ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার রেকর্ডও ভেঙে দিয়েছেন জয়সোয়াল। ২০০৫ সালে অ্যাডিলেইডে ২২৬ রানের ইনিংস খেলেছিলেন লারা। আর তার সতীর্থদের কেউই ৩৪ এর বেশি রান করতে পারেননি। সেই ম্যাচে লারার পর সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছিলেন ডাউনে ব্রাভো।

আজ বিশাখাপত্তেমে জয়সোয়াল করেছেন ২৯০ বলে ২০৯ রান। এই ইনিংসে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন শুবমান গিল। বাকি সবাই ৩৪ এর নীচে।রাজত পতিদার ৩২, শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল ২৭ করে ও রবিচন্দ্রন অশ্বিন করেছেন ২০ রান। অবশেষে ১১২ ওভারে ৩৯৬ রানে অলআউট হয়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category