বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

ডাবলিনে একসঙ্গে পাঁচজনকে ছুরিকাঘাত, শহরজুড়ে বিশৃঙ্খলা

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের প্যানেল স্কয়ারে একসঙ্গে পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশের গাড়িসহ বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাবলিন শহরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ।

বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের প্যানেল স্কয়ার। একসঙ্গে পাঁচজনকে ছুড়িকাঘাতের প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাস্তায় নামেন সাধারণ মানুষ। ভাংচুর করেন পুলিশের গাড়িসহ বেশকিছু যানবাহন।

একপর্যায়ে ধরিয়ে দেয়া হয় আগুন। এছাড়া শহরের বিভিন্ন দোকানে লুটপাটের কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে ডাবলিন শহরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ।

ঘটনার শুরু বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে। ডাবলিনের একটি স্কুলের সামনে হাঁটতে থাকা ছাত্র ও অভিভাবকদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। এতে বেশ কয়েকজন আহত হন। 

 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহ্তদের উদ্ধার করে পুলিশ। তাদের নেয়া হয় হাসপাতালে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকও করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category