রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

টেস্ট সিরিজের ১৪ সদস্যের দল ঘোষণা, ফিরলেন মাহমুদুল

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার ঘোষিত দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

এই মাসে বাংলাদেশে খেলতে আসছে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, সিলেটে, এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, মিরপুরে।

মাহমুদুল সবশেষ খেলেছেন গত এপ্রিলে, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের পর বাংলাদেশ জুনে শ্রীলঙ্কা সফরে যায়। ওই সিরিজে ছিলেন নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও এনামুল হক বিজয়। তবে তাদের জায়গা হয়নি আয়ারল্যান্ড সিরিজে।

বাংলাদেশ টেস্ট দলে আবার ডাক পেয়েছেন হাসান মুরাদ। আইরিশদের বিপক্ষে তিনি সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকবেন। এর আগে শ্রীলঙ্কা সফরে থাকলেও খেলা হয়নি তার।

বাংলাদেশ টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে। দিন দুয়েক আগে এই বাঁহাতি ব্যাটারকে আবারও নেতৃত্বে ফেরায় বিসিবি। এর আগে চার মাস আগে তিনি অভিমানে অধিনায়কত্ব ছাড়েন।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন, হাসান মুরাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category