বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস সেরা লিটন

  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৩ Time View

ভারতের বিপক্ষে সিরিজে খুব একটা ভালো করতে পারেননি লিটন কুমার দাস। শেষ ইনিংসে এসে অবশ্য করেন ম্যাচের মোড় ঘোরানো এক ফিফটি। তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর শুনলেন বাংলাদেশের সেরা ব্যাটার। দুই ধাপ এগিয়ে আবারও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে নিজের ও দেশের সেরা ১২তম অবস্থানে এসেছেন তিনি।  আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি, জনি বেয়ারস্টোকে পেছনে ফেলেছেন লিটন দাস।

বুধবার (২৮ ডিসেম্বর) আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। তাতে দেখা যায় ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ১৪ নম্বরে। বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে তার চেয়ে ভালো র‌্যাঙ্কিং কেউ করতে পারেননি।

লিটন দাস ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে তেমন সুবিধা করতে পারেননি। প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ২৪ ও ১৯ রান করেন তিনি। ঢাকা টেস্টে ফিরে প্রথম ইনিংসে ২৫ রান করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলেন।

তার ওই ইনিংসের কারণেই ভারতের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় সম্ভব না হলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দেশের অন্যতম সেরা এই ব্যাটারের। এর আগে যৌথভাবে ১৪তম অবস্থানে ছিলেন এক পঞ্জিকাবর্ষে সব মিলিয়ে প্রায় দুই হাজার রান করা লিটন।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা বিশে আছেন কেবল মুশফিকুর রহিম। একধাপ পিছিয়েও তিনি ২০তম অবস্থানে আছেন। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে ছিলেন মুমিনুল হক। মধ্যে তার ফর্ম এতোটাই খারাপ গেছে যে নামতে নামতে তিনি সত্তর ছাড়িয়ে গিয়েছিলেন। মিরপুরে ৮৪ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়ে ৬৮তম অবস্থানে উঠেছেন তিনি।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে ৯৩৬ পয়েন্ট নিয়ে সেরা ব্যাটারের অবস্থান ধরে রেখেছেন। সেরা ১১তম ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে আসেনি কোন পরিবর্তন। বাবর আজম আগের মতোই দুই নম্বরে আছেন। টেস্টের সেরা বোলার প্যাট কামিন্স। সেরা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ওই র‌্যাঙ্কিংয়ে তিনে আছেন সাকিব।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category