কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াছিন বাহিনীর প্রধানসহ ৪ দালালকে আটক করা হয়।শনিবার (২৫ নভেম্বর) দুপুরে টেকনাফ টেকনাফ মডেল থানার হলরুমে পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেলের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি’র নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি পুলিশ টিম গতকাল রাতে টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিরতিহীন সাঁড়াশি অভিযান পরিচালনা করে মানবপাচারকারী চক্রের ইয়াছিন বাহিনীর প্রধান দালাল মো. ইয়াছিন (২৩), দরগারছড়া এলাকার মো. জুবায়ের (৩৫), উত্তর লম্বরীর নাজির হোছন (৬১) ও নোয়ীখালীর রামিমুল ইসলাম রাদীদ (৩১)কে আটক করা হয়।