বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।

তারা জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়ছেন। বাকি রইলো কেবল ওয়ানডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category