রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশসহ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যাদের

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে আরও দুই দেশ। নামিবিয়ার পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে (ICC Men’s T20 World Cup 2026)।

টেস্ট খেলুড়ে দেশ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে খেলতে পারেনি জিম্বাবুয়ে।

মূলত বাছাইপর্বের বাধা পেরোতে না পারায় সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি দলটি।

তবে এবার আর ব্যর্থ হয়নি তারা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে সিকান্দার রাজার দল।

১৭তম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে। বাকি রইল আরও তিনটি দেশ। এই তিনটি স্পটে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে কোয়ালিফায়ার খেলে আসবে।

সেই পর্ব শুরু হবে ৮ অক্টোবর থেকে ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লড়াই হবে তিনটি জায়গার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category