বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

টানেলে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারে নামল সেনাবাহিনী

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেলে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারে এবার সেনাবাহিনীকে ডাকা হয়েছে। গত ১২ নভেম্বর পাঁচ কিলোমিটার দীর্ঘ টানেলটিতে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। এরপর থেকে সেখানেই আটকে আছেন তারা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টানেলে আটকা শ্রমিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র থেকে একটি ড্রিলিং মেশিন আনা হয়। সেটি দিয়ে ধ্বংসস্তূপে ৬০ মিটার লম্বা একটি পাইপ বসানোর কাজ চলছিল। কিন্তু ড্রিলিং মেশিনটি অকেজো হয়ে পড়ায় রোববার (২৬ নভেম্বর) থেকে হাত দিয়ে ড্রিলিংয়ের কাজ করা হচ্ছে। মূলত এই কাজ করার জন্যই সেনাবাহিনীকে ডাকা হয়েছে।

 এনডিটিভি বলছে, হাত দিয়ে ড্রিলিং করার কাজে অংশ নেবেন সেনাবাহিনীর একাধিক সদস্য। একজন ড্রিলিং করা শেষে অপর একজন আবদ্ধ স্থানে ঢুকবেন। এরপর পর্যায়ক্রমে প্রায় ১৫ মিটার অংশ ড্রিল করা হবে। 

 
এর আগে, শ্রমিকদের বের করে আনতে গিয়ে শুক্রবার (২৪ নভেম্বর) নতুন করে বাধার মুখে পড়ে উদ্ধারকারী দল। এদিন সন্ধ্যায় উদ্ধারকারীরা জানান, কারিগরি ত্রুটির কারণে বন্ধ রাখা হয়েছে সুড়ঙ্গে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারকাজ। ড্রিলিং মেশিনে ‘প্রযুক্তিগত ত্রুটি’ দেখা দেয়ার পর যে কাঠামোর ওপর দাঁড় করিয়ে যন্ত্রটিকে চালানো হচ্ছিল, তাতেও ত্রুটি দেখা দেয়। এতে ব্যাহত হয় উদ্ধারকাজ।
 
এমন পরিস্থিতিতে, শ্বাসরুদ্ধকর এ অভিযান শেষ হতে ঠিক কতদিন লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category