সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভাণ্ডারে আগুন

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮২ Time View

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভাণ্ডারে আগুন লাগার ঘটনা ঘটেছে।শনিবার (০৪ ফেব্রুয়ারি)  বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে লাগা আগুনে পুড়ে গেছে বেশকিছু মালামাল।


কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category