মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায়  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শামীম আহমেদ (পি এন: ৫০০৭৪৪)। তিনি গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর (সোমবার) টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শামীম আহমেদের বাড়ি নেত্রকোনা জেলায়। তার জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৮৫ খ্রি. এবং তিনি ১৬ আগস্ট ২০০৪ খ্রি. তারিখে ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তানের জনক ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও সাহসী একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে পুরো ফায়ার সার্ভিস পরিবার গভীরভাবে শোকাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category