বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ঝুলন্ত সেতু ভেঙে গুজরাটে নিহত বেড়ে ১৩২

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৩০ Time View

ভারতের গুজরাটে মোরবি জেলার মচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এখনো আরও শতাধিক মানুষ নিখোঁজ। আহত হয়েছেন অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুজরাটের মোরবি জেলার মাচ্ছু নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক ওই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। দুর্ঘটনার পর রাতেই ৯১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কারের পর দিনকয়েক আগেই চালু করা হয়েছিল গুজরাটের ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি। গুজরাটের আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ঝুলন্ত সেতুটিতে দুর্ঘটনার সময় পাঁচ শতাধিক লোক ছিল। দেশটির পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

দুর্ঘটনায় শিশু ও নারীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীদের সঙ্গে তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রা।

গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) আশিষ ভাটিয়া বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং অনেক মানুষকে উদ্ধার করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category