মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জয়পুরহাটে বাস উল্টে আহত ২৯

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ Time View

জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় রাস্তার ওপরে  বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী।

শুক্রবার ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের  বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।

পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে গেলে ২৯ যাত্রী আহত হন।

স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category