মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

জোড়া গোলে হয়লুন্দের রেকর্ড, জিতলো ম্যানইউ

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

ম্যাচের ৩৭ সেকেন্ডে দিলেন প্রথম গোল। এরপর ৭ মিনিটে করলেন নিজের দ্বিতীয় গোল। দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দারুণ একটি রেকর্ড করে ফেললেন রাসমাস হয়লুন্দ। ডেনমার্কের এই তরুণ ফুটবলারের রেকর্ডের দিনে লুটন টাউনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যনচেস্টার ইউনাইটেড।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের খেলায় টানা ৬ ম্যাচে গোল পেয়েছেন হয়লুন্দ। এই প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচে গোল পাওয়া সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার তিনি। ২১ বছর ১৪ দিন বয়সে এই রেকর্ড করেছেন হয়লুন্দ।

এর আগে নিউক্যাসল ইউনাইটেডের জো উইলক কনিষ্ঠতম ফুবলার হিসেবে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড করেছিলেন। ২০২০-২১ মৌসুমে ইংলিশ মিডফিল্ডার উইলকক নিউক্যাসলের হয়ে এই রেকর্ডটি করেছিলেন। সে সময় তার বয়স ছিল ২১ বছর ২৭২ দিন।

ম্যাচের পর হয়লুন্দ বলেন, আমি মনে করি, ‘আমার সতীর্থ এবং কোচকে ধন্যবাদ জানাতে হবে। কারণ তারা আমাকে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখেছেন।’

প্রথমেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ার পর অবশ্য একটি গোল শোধ করে দিয়েছে লুটন। ম্যাচের ১৪ মিনিটে কার্লটন মরিসের সাহসী হেডে ম্যানইউর জাল কেঁপে উঠে। এতে ব্যবধান ২-১ হয়।

ম্যাচের ১৪ মিনিটের মধ্যে ৩ গোল হয়েছে দেখে মনে হয়েছিল লুটনের মাঠে গোলের বন্যার বয়ে যাবে। তবে কেবল ভাবনাতেই রয়ে গেল। কারণ, পুরো ম্যাচে আর কোনো গোলই হলো না। যদিও দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ করেছিল দুইদল।প্রিমিয়ার লিগের টেবিলে ২৫ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে ম্যানইউ। অপরদিকে ২৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে লুটন। রিলেগেশনের শঙ্কায় থাকা দলটি আজ ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category