বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৮

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে শনিবার (২৪ ডিসেম্বর) একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে আটজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে ছিল বলে জানা গেছে। এ সময় আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জরুরি পরিষেবা দপ্তরগুলো এ তথ্য জানিয়েছে।

জরুরি পরিষেবা দপ্তরগুলো থেকে জানা যায়, বিস্ফোরণের কারণে সেখানকার তাম্বো মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের ছাদ ভেঙে পড়েছে। এ ছাড়া দুটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণের সময় সেখানকার পথচারীরাও আহত হয়েছে।

দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যানটলাদি বলেছেন, একটি সেতুর নিচে থাকা অবস্থায় ট্যাংকারটিতে আগুন লেগেছিল। এ ঘটনার তদন্ত চলছে। সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category