রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

জেমস লন্ডনে ওপেন এয়ার কনসার্টে গাইবেন

  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮৯ Time View

দীর্ঘ ১০ বছর পর গত ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করেছিলেন নগর বাউল জেমস। গত ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস।

তবে এবারের কনসার্টটি অন্যবারের চেয়ে ভিন্ন। আগের কনসার্টগুলো ইনডোর হলেও এবারই প্রথম লন্ডনের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন জেমস। কনসার্টটি হবে ইস্ট লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে।

লন্ডনে প্রতি বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল নামের অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারও প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে জেমসের গান। ২৬ ও ২৭ মে সেখানে গাইবেন জেমস। অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন জেমস ও তার ব্যান্ড নগর বাউলের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

আয়োজকরা জানান, শুধু প্রবাসী বাঙালি নয়, ভিন্ন জাতি-গোষ্ঠীর লোকজন এ উৎসবে অংশ নেন। পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে। এবার তাদের মধ্যে বাংলাদেশের রকস্টার জেমসের উপস্থিতি উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।জানা গেছে, লন্ডন থেকে দেশে ফিরে আগামী মাসে কানাডা যাবেন জেমস। সেখানে টরেন্টোর স্কারবোরোর মার্কহাম রোডের গ্লোবাল কিংডম মিনিস্ট্রিজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category