বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জীবনযাত্রার ব্যয় মেটাতে দ. কোরিয়ায় কাজে ফিরছে ষাটোর্ধ্বরা

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

জীবনের শেষ বেলায় এসে বিশ্রামের সুযোগ মিলছে না। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির তুলনায় আয়ের স্বল্পতা ও সন্তানদের কাছ থেকে নগদ সহায়তা কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়ায় দিন দিন বয়স্কদের কাজে যোগদানের সংখ্যা বাড়ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়া চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৬০ বছর। কিন্তু দেশটিতে ষাটোর্ধ্বদের কাজে যোগদানের সংখ্যা ক্রমেই বাড়ছে।সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংক অব কোরিয়া। প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে ৬০ বা তার বেশি বয়সীদের কাজে যোগদানের সংখ্যা ২৬ লাখ বেড়েছে। নিম্নমানের চাকরি এবং বেতন স্বল্প হলেও তাদের অংশগ্রহণ দ্রুত বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় শেষ বয়সেও বয়স্কদের মিলছে না অবসরের সুযোগ। সরকার নির্ধারিত ৬০ বছরে চাকরিজীবন শেষ করলেও নতুন করে খুঁজতে হয় কাজ। বেশিরভাগ পরিবারে সন্তানরা নগদ অর্থ সহায়তা বন্ধ করে দেয়। এ কারণে উচ্চমূল্যের বাজারে টিকে থাকতে নতুন করে কাজ খোঁজেন বয়স্করা। গত ১০ বছরে ২৬ লাখ বয়স্ক ব্যক্তি ৬০ বছরের পর নতুন করে কর্মজীবন শুরু করেন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সন্তানদের কাছ থেকে পিতামাতার আর্থিক সহায়তা পাওয়ার পরিমাণ কমেছে। ২০০৮ সালে দেশটির ৭৬ শতাংশ বয়স্ক ব্যক্তি তাদের সন্তানদের কাছ থেকে বছরে গড়ে ২৫ লাখ ওন পেতেন। সেখানে ২০২০ সালে সন্তানদের কাছ থেকে সহায়তা পাচ্ছেন মাত্র ৬৫ শতাংশ বয়স্ক ব্যক্তি, আর সহায়তার পরিমাণ কমে ২০ লাখ ওন।

এদিকে, গত ১০ বছরে দেশটিতে বয়স্কদের জীবনযাত্রার ব্যয় ২৯ শতাংশ বেড়েছে। বিপরীতে কমেছে তাদের বার্ষিক আয়ের পরিমাণ। এছাড়া, কমেছে সরকারি পেনশন থেকে প্রাপ্ত আয়।

প্রতিবেদনে, অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির কাজে অংশগ্রহণ ইতিবাচক হলেও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় বয়স্কদের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category