সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

জালি টুপি বুনে বছরে আয় ৬০ কোটি টাকা!

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ Time View

আসন্ন রমজানকে সামনে রেখে বগুড়ার টুপি পল্লিগুলোতে ব্যস্ততা বেড়েছে। প্রত্যক্ষ আর পরোক্ষভাবে এ শিল্পে যুক্ত অন্তত সাড়ে তিন লাখ নারী। প্রতি রমজানে প্রায় এক কোটি পিস টুপি উৎপাদন করেন তারা; ৫০ থেকে ৬০ কোটি টাকার বিক্রি হয় দেশ আর দেশের বাইরে। এ টুপিগুলো সৌদিআরব, দুবাই, কাতার ছাড়াও পাকিস্তান, ভারত, মালয়েশিয়ায় রফতানি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শেরপুর আর ধুনটের নারীরা অগ্রগামী হলেও সদর, শিবগঞ্জসহ বিভিন্ন গ্রামে এমন টুপি পল্লি গড়ে ওঠেছে। গেলো এক দশকে ধীরে ধীরে গড়ে ওঠেছে এই টুপি পল্লি। সপ্তাহে দুই থেকে তিন দিন শহর থেকে ব্যবসায়ীদের প্রতিনিধি এসে গ্রামে গ্রামে ঘুরে নগদ টাকায় সংগ্রহ করেন টুপিগুলো। প্রতিটির দাম ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। রমজানে টুপির চাহিদা বেশি থাকায় এখন থেকেই চাপ বেড়েছে কারখানাগুলোতে। কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাময় এ খাতে সরকারি প্রণোদনা বাড়ানোর আশ্বাস বিসিক কর্তৃপক্ষের।


সরেজমিন বগুড়া শিবগঞ্জ উপজেলার কাজিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির উঠোনগুলোতে পড়ন্ত দুপুর থেকে জমে আড্ডা। তবে কেবল গল্প নয়, গ্রামের নারীরা এ সময় একসঙ্গে বসে তৈরি করেন জালি টুপি। সংসারের কাজের পাশাপাশি জালি টুপি বুনে হয়ে ওঠছেন স্বাবলম্বী। কেউ দিনে একটি কেউবা চালু হাতে ক্রুশ কাটায় বুনে ফেলেন তিনটি টুপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category