বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

জার্মান ফুটবলে ন্যুয়ার যুগের ইতি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর জার্মান ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস, টমাস মুলার ও ইলকায় গুন্দোয়ানের মতো অভিজ্ঞ তারকারা। এবার তাদের মিছিলে যোগ দিলেন ম্যানুয়েল ন্যুয়ারও। ৩৮ বছর বয়সী এই তারকা গতকাল বুধবার জার্মান ফুটবলকে বিদায় জানিয়েছেন।

২০০৯ সালে চীনের বিপক্ষে জার্মানির জার্সিতে অভিষেক হয় ন্যুয়ারের। গত জুলাইয়ে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনাল হয়ে রইল তার শেষ ম্যাচ। জার্মানির হয়ে ১২৪টি ম্যাচ খেলেছেন ন্যুয়ার। এরমধ্যে ৬১ ম্যাচের জার্মানদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দিয়েছেন ন্যুয়ার। এরপর সেই বক্তব্য লিখিত আকারে পোস্ট করেছেন তিনি।

ন্যুয়ার লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যাঁরা আমাকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যা–ই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দিয়েছেন ন্যুয়ার। এরপর সেই বক্তব্য লিখিত আকারে পোস্ট করেছেন তিনি।

ন্যুয়ার লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যাঁরা আমাকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যা–ই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’ন্যুয়ারের বিদায়ে কপাল খুলছে মার্ক আন্দ্রে টার স্টেগানের। বার্সেলোনার এই গোলরক্ষক এতদিন জার্মানির গোলবারের নিচে দাঁড়ানোর সুযোগ পেতেন না। এবার হয়তো জার্মানির জার্সিতে গ্লাভস হাতে নিয়মিত দেখা যেতে পারে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category