রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

জার্মানীতে যুবদলের কর্মী সভা ও সদস্য সংগ্রহের ফরম বিতরন

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২২২ Time View

জার্মানী থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ইউরোপে জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল রবিবার জার্মানির অ্যাসেম শহরে ইউরোপের প্রতিষ্ঠাকালীন যুবদলের প্রথম সভা “সদস্য সংগ্রহ কর্মসূচি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খাইরুজ্জামান লিংকন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন,  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার।

সভাটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ এবং যুবনেতা প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন,  জার্মানি যুবদল নেতা নুরুল ইসলাম পুন্য, হাসান ভূঁইয়া, সবুজ আহমেদ, তানভীর আহমেদ, এমরান হোসেন, বিএনপি নেতা আওলাদ হোসাইন সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, সাদাত মাহমুদ, কাজী মোহাম্মদ সালাহ, এস এম বোরহান উদ্দিন, নাজরে রুবেল, রাজু আহমেদ, আরমান হোসেন সহ জার্মানির বিভিন্ন রাজ্য থেকে আসা যুবদল নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন চলমান আন্দোলনকে গতিশীল করতে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের যুবদলকে সুসংগঠিত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে। সবশেষে সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category