বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জামালপুরে এসপির নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হচ্ছে। এ ঘটনায় সোমবার (১৪ নভেম্বর) জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘আমার নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি কে বা কারা খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে। এ বিষয়ে জামালপুর সদর থানায় ডায়েরি করেছি।’তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার এই একটিই অ্যাকাউন্ট। এর বাইরে আর কোনো সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা নেটওয়ার্কিং সাইট নেই। আমার নামে চালু অন্য সকল সামাজিক যোগাযোগমাধ্যম ভুয়া।’

এসপি নাছির উদ্দিন বলেন, ‘SP Nasir Uddin’ নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না।  কাউকে যদি কোনো প্রকার মেসেজ দেয়া হয়, তাহলে রেসপন্স না করার অনুরোধ করা হলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category