বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

জাপান ডাটা সেন্টারে ২৯০ কেটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View

জাপানে ডাটা সেন্টারে ২৯০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। ২০২৫ সালের মধ্যে এই বিনিয়োগ করবে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। এটাই হবে জাপানে তাদের সবচেয়ে বড় বিনিয়োগ।।

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ নিক্কেই এশিয়াকে দেওয়া এক সক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার অবস্থার মধ্যেই এমন বিনিয়োগের কথা জানানো হলো কোম্পানির পক্ষ থেকে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিহিদা ওয়াশিংটন সফরে রয়েছেন। এর মধ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি এই বিনিয়োগ পরিকল্পণা ঘোষণা করতে যাচ্ছে।

স্মিথ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ ও দেশীয় সক্ষমতায় বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বব্যাপী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হয়ে উঠেছে।

যখন দেশীয় ডাটা বিদেশি ডাটা সেন্টারে স্থানান্তর ও সংরক্ষণ করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তখন টোকিও আরও এআই কম্পিউটিং পাওয়ার যোগ করার পদক্ষেপ নিচ্ছে।

মাইক্রোসফট পূর্ব ও পশ্চিম জাপানের বিদ্যমান দুইটি সাইটে উন্নত এআই সেমিকন্ডাক্টর ইনস্টল করবে। ক্লাউড সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিশ্বে মাইক্রোসফটের অবস্থান দ্বিতীয়। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস।

তিন বছরে ৩০ লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোম্পানিটি জাপানে একটি এআই-সম্পর্কিত রিস্কিংলিং প্রোগ্রাম ঘোষণা করার পরিকল্পনাও করেছে। তাছাড়া রোবোটিক্স ও এআই-এর ওপর গবেষণা ও উন্নয়নের জন্য টোকিওতে একটি নতুন ল্যাব স্থাপন করবে মাইক্রোসফট।

স্মিথ বলেন, জাপানের অর্থনীতির প্রতিটি অংশের প্রতিযোগিতা এআই গ্রহণের ওপর নির্ভর করবে। টেকসই উৎপাদন প্রবৃদ্ধির জন্যও এআই প্রয়োজনীয় বলে তিনি উল্লেখ করেন।

সাইবার নিরাপত্তা জোরদার করতে জাপান সরকারের সঙ্গে কোম্পানিটি অংশীদারত্ব করবে বলেও জানান মাইক্রোসফটের প্রেসিডেন্ট।

সূত্র: নিক্কেই এশিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category