সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

জাপানজুড়ে ছড়িয়ে পড়েছে ফ্লু, সতর্কতা জারি

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

জাপানে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসঘটিত এই রোগটি সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।ইনফ্লুয়েঞ্জা মূলত একটি ভাইরাসঘটিত সংক্রমণ। এটি মূলত শ্বাসতন্ত্রের অসুখ যা সাধারণ সর্দির চেয়ে বেশি গুরুতর। হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। বছরের যেকোনো সময়ই ইনফ্লুয়েঞ্জা হতে পারে। তবে শীতকালে এর প্রকোপ বাড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে জাপানজুড়ে ইনফ্লুয়েঞ্জার প্রদুর্ভাব দেখা দেয়। এরপর আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। রোগীদের হাসপাতালে ভর্তির হারও বেড়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ রোগটি নিয়ে এরই মধ্যে সতর্কতা জারি করেছে।

জাপানের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত দশ বছরের মধ্যে এবারই সবচেয়ে দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেস ও অন্যান্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রায় ৫ হাজার হাসপাতালে গত এক সপ্তাহে নতুন করে প্রায় এক লাখ ৬৬ হাজার ৬৯০ জন রোগী ভর্তি হয়েছে। 
 
আগের সপ্তাহের চেয়ে এই সংখ্যা প্রায় ৩৪ হাজার বেশি। গড়ে প্রতিটি হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৭২ জন। যা সাধারণ ‘ওয়ার্নিং লেভেল’ থেকে প্রায় ৪ জন বেশি। হাসপাতাল প্রতি ৩০ জন রোগী ভর্তি হলে তাকে ‘ওয়ার্নিং লেভেল’ বলে ধরা হয়।ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেসের তথ্য মতে, জাপানের ৪৭ প্রিফেকচার তথা রাজ্যের ৩৩টিতেই ব্যাপকভাবে ছড়িয়েছে ইনফ্লুয়েঞ্জা। দেশজুড়ে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লাখ ১৮ হাজার। আর গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছুঁয়েছে।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category