মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

জাতিসংঘে কোরআন অবমাননার জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এসময় কোরআন হাতে নিয়ে এর অবমাননার নিন্দা জানান তিনি। সম্প্রতি সুইডেনে বেশ কয়েকবার প্রকাশ্যে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে।

রাইসি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধর্মের প্রতি শ্রদ্ধা জাতিসংঘের এজেন্ডায় গুরুত্ব পাওয়া উচিত।

প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এই অঞ্চলের অন্যান্য দেশের নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে তেহরান।

তিনি বলেন, যারাই বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেবে তাদের স্বাগত জানানো হবে। স্বাধীন ও শক্তিশালী প্রতিবেশীর মাধ্যমে পুরো অঞ্চলে সুযোগ তৈরি হবে বলেও বিশ্বাস করেন ইরানের প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধকে সমর্থন করে না ইরান। এই সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ।

এর আগে ভাষণ দিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়েভ। সেখানে তিনি আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। দেশটির জব্দ করা অর্থ মানবিক সংকট মোকাবিলায় ব্যবহার করা উচিত বলেও জানিয়েছেন তিনি।

শভকাত মির্জিয়েভ বলেন, সমস্যা সমাধানের ক্ষেত্রে ফের আফগানিস্তানকে বিচ্ছিন্ন করে রাখলে বড় ভুল হবে। আফগানিস্তানের সঙ্গে উজবেকিস্তানের সীমান্ত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category