রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

জর্ডানে ড্রোন হামলায় নিহত মার্কিন সেনাদের নাম প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

জর্ডানে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় নিহত তিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এ হামলায় আহত হয়েছেন ৪০ জনের বেশি সেনা। খবর বিবিসির।রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে জর্ডানের উত্তর-পশ্চিমাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সেনাঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন তিন মার্কিন সেনা।

ঘটনার পরদিন সোমবার (২৯ জানুয়ারি) তাদের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। নিহতরা হলেন- কেনেডি ল্যাডন সেন্ডার্স (২৪), ব্রিয়োনা এলেক্সোন্দ্রিয়া মোফেট (২৩) এবং সার্জেন্ট উইলিয়াম জেরোমি রিভার্স (৪৬)। এদের সবাই ৭১৮তম ইঞ্জিনিয়ার কোম্পানিতে কর্মরত ছিল।

মার্কিন সেনাঘাঁটি টাওয়ার-টুয়েন্টি টু’তে হামলায় আরও ৪০ জনের বেশি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। এদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ইরাকের বাগদাদে নিয়ে যাওয়া হয়।
 
টাওয়ার টুয়েন্টি টু সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়িয়ে নিজ সেনাদের রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে হোয়াইট হাউজ। শুধুমাত্র এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন।
 এদিকে মার্কিন সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকের দ্য ইসলামিক রেজিস্টেন্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। যদিও, এ হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category