বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জমকালো ক্যারিয়ারের ইতি টানলেন ড্যান ক্রিশ্চিয়ান

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ Time View

চলমান বিগ ব্যাশের পর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান। টুইটারে অবসরের কথা নিজেই জানান ৩৯ বছর বয়সী এই অজি ক্রিকেটার।অস্ট্রেলিয়ার সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার ড্যান ক্রিশ্চিয়ান জাতীয় দলের জার্সি গায়ে ২০টি ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানের মূল পরিচিতিটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলেই।

নিজ দেশের লিগ ছাড়াও ক্রিশ্চিয়ান খেলেছেন আইপিএল, পিএসএল, সিপিএলেও। এবার সব প্রকার ক্রিকেটকেই বিদায় জানাচ্ছেন তিনি। শনিবার (২১ জানুয়ারি) ক্রিশ্চিয়ান টুইটারে নিজের অবসরের কথা জানিয়ে লেখেন, ‘গতকাল ট্রেনিং সেশনে সিডনি সিক্সার্সের সতীর্থদের বলেছিলাম যে আমি বিবিএল মৌসুম শেষে খেলা থেকে অবসর নেব। ফাইনালের আগে আজ রাতে সিডনি স্ম্যাশ, হারিকেনসের বিরুদ্ধে আমাদের শেষ রাউন্ডের খেলা এবং তারপর ফাইনাল।’১৭ বছরের জমকালো ক্যারিয়ারের বিদায় জানানো এই অজি ক্রিকেটার ৪০৫ টি-টোয়েন্টি খেলে মোট ৫৮০৯ রান সংগ্রহ করেছেন এবং বল হাতে ২৮০টি উইকেট নিয়েছেন।

ক্রিশ্চিয়ান গত এক দশকে সারা বিশ্বে সাফল্য উপভোগ করেছেন। ২০১০ সাল থেকে, তিনি নয়টি ঘরোয়া টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category