বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

‘জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে’

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে একটি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশা থেকে সংস্কারের যেসকল প্রস্তাব আসছে তার প্রায় সবই এই ৩১ দফার মধ্যে রয়েছে। হয়তো কোন শব্দ বা বাক্যচয়নে কিছু হেরফের রয়েছে। এখন এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এই ৩১ দফার দাবিগুলো তুলে ধরতে হবে।

রাষ্ট্র কাঠামো গঠনের বিএনপির ৩১ দফা নিয়ে শনিবার দিনব্যাপী আয়োজিত ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় তিনি সভায় যুক্ত থেকে ৩১ দফা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের মতামত ও প্রশ্নের জবাব দেন।

এর আগে শনিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদি আমিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,  বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী সহ অন্যান্যরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category