মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

‘জনগণ সঙ্গে না থাকলে কোন আন্দোলনই সফল হয় না’

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৮৮ Time View

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনই সফল হয় না। বিএনপি নানারকম আন্দোলন ও কর্মসূচি করে যাচ্ছে। কিন্তু তাদের সাথে দেশের জনগণ নেই। সেজন্য, বিএনপির কোন আন্দোলন কখনো সফল হয় নি, ভবিষ্যতেও হবে না। তাদের আন্দোলনে সরকারের পতন হবে না।

রোববার (২৭ আগস্ট) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন আজকে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। দেশের উন্নয়ন আজ সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমডিজির সকল লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগেই অর্জন করেছিলাম। বর্তমানে টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথে এগিয়ে যাচ্ছি। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। সেজন্য, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

কৃষিবিদ কৃষিমন্ত্রী আরো বলেন, দেশের কৃষি উৎপাদনের সাফল্যও আজ বিশ্বের বিস্ময়। বিগত ১৫ বছরে চালের উৎপাদন বেড়েছে ১ কোটি টন, ভুট্টার উৎপাদন ৫৫ লাখ টন, আলুর উৎপাদন ৫৫ লাখ টন, আর সবজির উৎপাদন বেড়েছে প্রায় ২ কোটি টন। উৎপাদনের এই সাফল্য উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।  উন্নয়নশীল দেশগুলো এটিকে অনুসরণ করতে চায়।

কৃষি উৎপাদনের এই সাফল্যকে আরো এগিয়ে নিতে সকল কৃষিবিদকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আইনমন্ত্রী আনিসুল হক, বিশেষ অতিথি হিসাবে সংসদ সদস্য সাহাদারা মান্নান, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বক্তব্য রাখেন।

কবি নির্মলেন্দু গুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান এবং বরেণ্য কৃষিবিদগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category