বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ছেলের পরে মেয়ে, কী যে আনন্দ! :পরীমণি

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০২ Time View

পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর দুই বছর না পেরোতেই কন্যা সন্তানের মা হয়েছেন বলে দাবি করেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। তার মেয়ের বয়স ৬ দিন। দুদিন বাদে তার আকিকা হবে।সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। জানিয়েছেন, মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। পৃথিবীতে আসার মাত্র ছয় দিন হয়েছে। এ মেয়েকে দত্তক নিয়েছেন অভিনেত্রী।

পরীর ভাষায়,  
 ‘ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আমার ঘরে ছেলের পাশে এ মেয়ে আলো হয়ে আছে।’
পরী আরও বলেন,জীবনে কখনও কোনো কিছু পরিকল্পনা করে করিনি। তবে দত্তক নেয়ার সময় সব নিয়ম মেনেই মেয়েকে নিয়েছি। কোলে নিলে মনে হয়, আমার নাভি কেটেই ওর জন্ম হয়েছে।
সামনেই মা দিবস। কিন্তু তা পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। এ সমাজে সবাই মনে করে, বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? অনেকে আবার ভাবেন, বাবা ছাড়া একা মা সন্তান মানুষ করতে পারে না। আমি এটা মনে করি না। এখন থেকে আমার কাজ আর সন্তানদের নিয়েই আমি বেঁচে থাকব।
‘গুণিন’ সিনেমার সেটে অভিনয় করতে গিয়ে অভিনেতা শরীফুল রাজের প্রেমে পড়েন পরী। ভালোবেসে তাকে বিয়েও করেন। সুখের সংসারে আসে একমাত্র ছেলে রাজ্য। কিন্তু তারপরেই বেজে ওঠে বিচ্ছেদের সুর। এখন রাজ ছাড়া বাকি জীবন কাজ আর সন্তান নিয়েই ব্যস্ত থাকতে চান ঢালিউডের আবেগী অভিনেত্রী পরীমণি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category