শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

চড়া ব্রয়লারের দাম, কিছুটা স্বস্তি সবজিতে

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগির বদলে অনেকেই ঝুঁকছেন গরুর মাংসের দিকে। দোকানে বেড়েছে ভিড়।

শুক্রবার রাজধানীর পলাশী কাঁচাবাজার, নিউমার্কেট ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। গত কয়েক সপ্তাহ ধরেই এ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী।

এদিকে ক্রেতাদের একাংশ ব্রয়লার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা ঝুঁকছেন গরুর মাংসের দিকে।

নিউমার্কেট বাজারে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।

বাজারে লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, লেয়ার মুরগির ডিমের দাম কমেছে। বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন দরে।

দাম কমেছে কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ২০ টাকা হালি দরে মিলছে লেবু।

রাজধানীসহ সারা দেশে শীত অনুভূত হতে শুরু হলেও এখনো বাজারে ৮০-১০০ টাকা ঘরেই আছে বেশিরভাগ সবজি। মুলা, মিষ্টি কুমড়া ছাড়া প্রায় সব ধরনের সবজিই বাজারে এখন সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

যদিও বিক্রেতারা বলছেন, আর কিছু দিনের মধ্যেই বাজারে শীতকালীন সবজি বেশি করে আসতে শুরু করবে। তখন সবজির দাম অনেক কমে আসবে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়, টমেটো ১২০ টাকা, কাঁচা মারিচ ১০০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ১০০, করোলা ১০০ টাকা, শসা কেজি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, মুলা কেজি ৩০ টাকা, পেঁয়াজের পাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে বরবটি প্রতি কেজি ১০০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, মাঝারি সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, সাধারণ শিম কেজি ৫০ টাকা, শালগম ৫০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category