বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি:শান্তর ফিফটি, তবু চাপে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

সমালোচনা থাকলেও ওয়ানডেতে গত এক-দেড় বছরে নাজমুল হোসেন শান্ত বেশ ধারাবাহিকই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শূন্য রানে আউট হওয়ার পর আবারও পড়েছিলেন সমালোচনার মুখে।

তবে এক ম্যাচ পরই ফিফটি দিয়ে ছন্দে ফিরলেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

শান্ত ফিফটি পেলেও বাংলাদেশ দলের ইনিংসটা এগোচ্ছে ধুঁকে ধুঁকে। ১০৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। ২৩তম ওভারের খেলা চলছে।

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুরুটা খুব খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন এই দুজন। এরপরই তানজিদ তামিমের থেমে যাওয়া। গ্লেন ফিলিপসকে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ হন এই ওপেনার। ১ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন বল সমান ২৪।

আগের ম্যাচে করেছিলেন ২৫, এবার ২৪। তানজিদ হাসান তামিম যেন তার ভালো শুরুটা কিছুতেই ধরে রাখতে পারছেন না। পারছেন না ইনিংস বড় করতে।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। শুরুতেই বড় ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার সেই ভালো শুরু থামলো ১৪ বলে ১৩ রানেই।এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও হতাশ করেছেন। একের পর এক ডট খেলে শেষ পর্যন্ত আগ্রাসী হতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দিয়েছেন তিনি। ২৪ বলে হৃদয় করেন ৭।অভিজ্ঞ মুশফিকুর রহিম (২) টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। আগের ম্যাচে শূন্য করা এই ব্যাটার এবার কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপমিডউইকেটে ক্যাচ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category