শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

চ্যাটজিপিটি বড় রকমের পরিবর্তন নিয়ে আসছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই চ্যাটজিপিটিতে নিয়ে আসছে বড় রকমের আপডেট। কদিনের মধ্যেই আপডেটেড চ্যাটজিপিটি দিয়ে করা যাবে ইন্টারনেট ব্রাউজ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোব্লগিং প্রতিষ্ঠান এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ওপেনএআই জানিয়েছে, বর্তমানে যারা চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ ব্যবহার করেন, তারা এ সুবিধা ভোগ করতে পারবেন। তবে দ্রুতই এ সুবিধা চ্যাটজিপিটির সব গ্রাহকের জন্য নিশ্চিত করবে ওপেনআই।

ইন্টারনেট ব্রাউজের বাইরেও ভবিষ্যতে চ্যাটজিপিটির সঙ্গে ভয়েস কমান্ড অর্থাৎ কথা বলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া এখন শুধু টাইপিং যোগাযোগ একমাত্র মাধ্যম হলেও শিগগিরই ইমেজ অর্থাৎ ছবি ব্যবহার করে চ্যাটজিপিটির বিস্তৃত সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। অনেকে এটিকে অ্যাপলের সিরির সঙ্গে তুলনা করলেও সংশ্লিষ্টরা বলছেন, এটি সিরির থেকেও অনেক বেশি আকর্ষণীয় হবে।বাজারে আসার শুরু থেকেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে চ্যাটজিপিটি। চলতি বছর শুধু জানুয়ারি মাসেই চ্যাটজিপিটির গ্রাহকসংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায়। যদিও মেটার নিয়ে আসা থ্রেডসের তোপে চ্যাটজিপিটির গ্রাহকে কিছুটা ভাটা পড়েছে, তবে ধারণা করা হচ্ছে, নতুন আপডেট আবারও গ্রাহকদের মধ্যে আলাদা করে সাড়া জাগাতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category