বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

চোখের পানি ধরে রাখতে পারেননি কোহলি-আনুশকা

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮১ Time View

এ যেন কোনো রূপকথার গল্প শুনিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম ম্যাচে হার। এরপর এক জয়ের পর আবার টানা ৬ ম্যাচে হার। এতে পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে গিয়ে ঠেকেছিল বেঙ্গালুরু।

দলের এমন অবস্থা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, আইপিলে আরও একটি ব্যর্থ মৌসুম শেষ করতে যাচ্ছে বেঙ্গালুরু। কিন্তু না। বিরাট কোহলিদের অদম্য ইচ্ছাশক্তি আর ম্যাচ জয়ের তীব্র আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত প্লে-অফে এনে দিয়েছে বেঙ্গালুরুকে। টানা ৬ জয়ে শেষ দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু।

গতকাল শনিবার রাতে বাঁচা-মরার ম্যাচে ২৭ রানের জয়ে চেন্নাই সুপার কিংসকে আসর থেকে বিদায় করে দিয়েছে বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান করেছিল কোহলিরা। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই করতে পেরেছে ৭ উইকেটে ১৯১ রান। তবে কোনোভাবে ২০১ রানে খেলা শেষ করতে পারলেই রানরেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করতে পারতো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই।

জয় নয়, শেষ ওভারে ১৭ রান করতে পারলেই প্লে-অফ নিশ্চিত হতো চেন্নাইয়ের। ওভারের প্রথম বলেই যশ দয়ালকে ছক্কা হাঁকালেও পরের বলে আউট হয়ে যান চেন্নাইয়ের ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় বল ডট, আর চতুর্থ বলে ১ রান নেয় চেন্নাই। পঞ্চম বলে ব্যাটার বরীন্দ্র জাদেজা কোনো রান নিতে না পারায় জয় নিশ্চিত হয়ে যায় বেঙ্গালুরুর।

অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি কোহলি। ধরে রাখতে পারেননি চোখের পানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায় অশ্রুসিক্ত চোখে জয় উদযাপন করছেন কোহলি।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচ গ্যালারিতে বসে দেখছিলেন কোহলির সহধর্মিনী আনুশকা শর্মাও। তিনিও চেপে রাখতে পারেননি নিজের আবেগকে। জয় উদযাপনের সঙ্গে ছলছল করছিল আনুশকার দুটি চোখও। তার ম্যাচ জয়ের উদযাপনও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category