বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

চুরির অভিযোগে হতাশ তাহসান

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৪ Time View

বাংলাদেশের একজন সুপরিচিত ও আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব তাহসান খান। গান কিংবা অভিনয় সব জায়গায় রয়েছে তার সুখ্যাতি। সম্প্রতি নিজের নতুন গান ‘হারাই বহুদূর’ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন খ্যাতনামা এ কণ্ঠশিল্পী।

মূলত গানটির ভিডিওচিত্র নিয়ে যত বিতর্ক। এটি নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ। নির্মিত হয়েছে ফ্লাইবট স্টুডিওতে। অভিযোগ উঠেছে, সুস্মিতা আনিসের সঙ্গে গাওয়া গানটির ভিডিও চিত্রটি প্রখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য আরএমের বুনো ফুল থেকে নকল করা হয়েছে। শুধু বিটিএস ভক্তরাই নন, এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কোরিয়ান সংবাদমাধ্যমেও।

অভিযোগ ওঠার পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেন তাহসান। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গানটির ভিডিও চিত্রটি যে নকল তা আমার জানা ছিল না। আমি যখন এটা জানতে পারি, আমার সব অনুভূতি সম্পূর্ণরূপে মাটি হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি ভিডিও নির্মাতাকে তিরস্কার করেছি। বলেছি, শুধু আমি নই, আমার সকল ভক্তের কাছেও তোমার ক্ষমা চাওয়া উচিত।’

তবে এ বিষয়ে ক্ষমা চাইতে আগ্রহী নন ভিডিও চিত্রটির নির্মাতা আগা নাহিয়ান আহমেদ। তিনি বলেন, ‘এখানে ক্ষমা চাওয়ার কিছু দেখছি না। আমরা প্রশ্নবোধক অংশগুলো বাদ দিয়ে মিউজিক ভিডিওটি আবার আপলোড করেছি। এটি কোনোভাবেই অনুলিপি নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category