মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চীন-বাংলাদেশের বন্ধুত্ব আরও গভীর হবে: শি জিনপিং

  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩১৩ Time View

চীন ও বাংলাদেশ বন্ধুত্বের একটি দীর্ঘ ঐতিহাসিক পটভূমি রয়েছে এবং ক্রমেই তা আরও জোরদার হবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রোববার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক অভিনন্দন বার্তায় একথা বলেন তিনি।

বার্তাসংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো ওই বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীন সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকখাতে অসামান্য অগ্রগতি লাভ করেছে। দেশটি স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমার কাছে চীন-বাংলাদেশ সম্পর্ক ও এর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই আমি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এজন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

শি জিনপিং আরও বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে গভীর কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতার ধারা অব্যাহত রয়েছে এবং এগিয়ে চলেছে। ‘দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ ইতিবাচক ফল এনেছে, যা দুই দেশ ও তাদের জনগণের জন্য আসল সুফল নিয়ে এসেছে। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পৃথকভাবে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category