মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

চাঁদপুরের ফরিদগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহএক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। অভিযানে হর্নিদূর্গাপুর বৈদ্যবাড়ির মো. হাছান ওরফে গামছা হাছানের ছেলে মো. তারেক (৩০) মোটরসাইকেলসহ আটক হন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটির মালিক সফিকুর রহমান সবুজ, পেশায় শিক্ষক। তিনি স্থানীয় হর্ণি তাহেরিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত ৭ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে ক্লাস শেষে মাদরাসা থেকে বের হয়ে নিজের মোটরসাইকেলটি খুঁজে পাননি। আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন তিনি।

পরে সবুজ ফরিদগঞ্জ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী রোববার রাতে অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে এবং অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেলের মালিক উপস্থিত হয়ে তার নিজস্ব যানবাহন শনাক্ত করেন। সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদে তারেক মোটরসাইকেল চুরির দায় স্বীকার করেন।

মোটরসাইকেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ মদিনা বাজারে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল ও আটককৃত তারেক বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। ভুক্তভোগী সফিকুর রহমান সবুজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category