সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

চতুর্থবারের মতো বিশ্বনেতাদের জনপ্রিয়তার শীর্ষে মোদি

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকায় চতুর্থবারের মতো শীর্ষে উঠে তাক লাগিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান গ্লোবার লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার জরিপে উঠে এসেছে এ তথ্য।শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, জরিপে অংশ নেয়া বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজারেরও বেশি মানুষের ৭৬ শতাংশেরই পছন্দের নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেছেন।

সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জরিপ চালানো হয়। যেখানে বিশ্বের পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।
 
ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৭৬ শতাংশ তাদের পছন্দের বৈশ্বিক নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেছেন। অন্যদিকে ১৮ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন এবং ৬ শতাংশ পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি।
 
তালিকায় মোদির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। তালিকায় তৃতীয় স্থান সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট। তারা পেয়েছেন ৫৮ শতাংশ মানুষের  সমর্থন।
 
তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছেন যথাক্রমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (৪৭ শতাংশ সমর্থন), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪১ শতাংশ সমর্থন), বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু (৩৭ শতাংশ সমর্থন), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৩৭ শতাংশ সমর্থন) এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (৩৭ শতাংশ সমর্থন)।
  
এর আগে ২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও আগস্টের জরিপেও সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক নেতার সম্মান অর্জন করেছিলেন নরেন্দ্র মোদি। তবে নির্বাচনকে সামনে রেখে এবারের জরিপের ফলাফল মোদির দল বিজেপির জন্য লাভজনক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। এর আগেই একের পর এক চমক দেখাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। চলতি মাসেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পেছনে ফেলে বড় জয় পায় গেরুয়া শিবির। বিজেপির বিশাল এ জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই বলে মত অনেকের। ক্ষমতায় থেকে শুধু নিজ দেশে নয় বহির্বিশ্বেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category