সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন নৌকা

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪২ Time View

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনি ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. শামসুল আলম ১৫৬টি কেন্দ্রে সর্বমোট এক হাজার ৫৭২ ভোট পেয়েছেন।

রোববার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

নির্বাচনে মোট ভোট পড়ে ৫৭ হাজার ১৫৩। একটি ভোট ও বাতিল হয়নি। প্রদত্ত ভোটের শতকরা হার ১১.৭০ শতাংশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী অনান্য প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৮৯ ভোট, স্বতন্ত্রপ্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহকারী প্রিজাইডিং, প্রিজাইডিং অফিসাররা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীসহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। গণমাধ্যম ও প্রার্থীরাও সবসময় আমাকে আপডেট দিয়েছেন। সর্বোপরি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
এর আগে সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে নগরীর ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; তা শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

চট্টগ্রাম-১০ আসনের এ উপনির্বাচনে চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৭১৫৩ ভোটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category