মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রামে ৪০ হাজার লিটার ডিজেল পড়ল খালে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।এতে ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে।

ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিজিপিওয়াইয়ের মাস্টার আবদুল মালেক বলেন, ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে গিয়ে তেল পড়েছে। আমরা তেল উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category