মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

চট্টগ্রামে টিভি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ফেনীতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহের সময় এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়া এবং চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেনীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসন, জজকোর্ট ও আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচিতে দাঁড়ান জেলার টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।

জেলার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ার সভাপতিত্বে এবং এখন টিভির ফেনীর রিপোর্টার সোলায়মান ডালিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এনএন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ আবদুল হান্নান ও নাজমুল হক শামীম প্রমুখ।

এ সময় ফেনীর কর্মরত সাংবাদিকরা দাবি জানান, দ্রুত সময়ে এ ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। বক্তারা সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category