মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চকবাজারে সিরামিক গোডাউনে আগুন

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ Time View

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা একটি ভবনে সিরামিক গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আনিসুর রহমান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ হতাহত হয়েছে কিনা কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

সম্প্রতি রাজধানীর বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৪ এপ্রিল স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। পুড়ে গেছে কোটি কোটি টাকার পণ্য। বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।
 
বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরানোর মধ্যেই গত শনিবার (৮ এপ্রিল) সকালে পাশের একটি মার্কেটে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। যদিও তাতে কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category