সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

চকবাজারে মসলার দোকানকে ২ লাখ টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৯৫ Time View

নাজিমুজ্জামান চৌধুরী, ঢাকাঃ পণ্য মোড়কজাতকরণ ও পণ্যের মান নিয়ন্ত্রণে রাজধানীর চকবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসময় একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করে সংস্থাটি।

মঙ্গলবার (২৩ মে) ঢাকার চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআই।

এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের নাম নকল করে ‘ফুল ক্রিম মিল্ক পাউডার‘ ও বিএসটিআই আইন (২০১৮) অনুযায়ী বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে ‘চাট মসলা, চটপটি মসলা, চিকেন রোস্ট মসলা, বিরিয়ানী মসলা, চিকেন তন্দুরী মসলা, মাংসের মসলা, টেস্টিং সল্ট’ বিক্রি ও বাজারজাত করার অপরাধে শারমীন ফুড নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে বিএসটিআই।
এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইন (২০১৮) অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত সব অবৈধ পণ্যগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা হয়।
 
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইর কমকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category