বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ঘুমের কারণে ভারত ম্যাচ মিস করেন তাসকিন, চেয়েছেন ক্ষমা

  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে ছিলেন না সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হোটেল রুমে ঘুমিয়ে ছিলেন এই পেসার। যার কারণে মিস করেন টিম বাস। এই ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন।

সোমবার (১ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার অনুরোধ করে সেই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তাসকিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারায় এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি।

বিসিবির সেই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই বলতে পারবেন। তাসকিন ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন কি না সেটার উত্তর একমাত্র প্রধান কোচই দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category