বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

গ্রেনেড হামলায় পাকিস্তানে ৬ সেনা নিহত

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। এসময় বেলুচিস্তানে সেনা টহলের সময় বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।

রোববার (২৫ ডিসেম্বর) বেলুচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহলের কাছেই এ বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন।

এ ঘটনায় তিন পুলিশকর্মীসহ আটজন জখম হয়েছেন। এ হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও চারজন জখম হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণ ঘটে। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হন আরও কয়েকজন। মাত্র দুদিনের মধ্যেই পাকিস্তানে আবার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ল দেশটির প্রশাসনের।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category