রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

গ্রিসে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল

  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯২ Time View

গ্রিসের দুইটি দ্বীপসহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত ফায়ার ফাইটার। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নতুন কিছু অঞ্চলেও ছড়াতে পারে দাবানল। মূলত ঝোড়ো বাতাসের কারণে আগুন ছড়াচ্ছে।

এজিয়ানের আন্দ্রোস দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে ফায়ার ফাইটাররা এয়ারক্রাফট ও হেলিকপ্টার ব্যবহার করছে। এরই মধ্যে সেখানের চারটি সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয়েছে।ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন স্থানে আগুন ছড়াতে পারে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা। তিনি জানান, দাবানল এখন দিয়ারবাকির ও মারদিন প্রদেশে ছড়িয়ে পড়েছে ও এতে ১২ জন মারা যাওয়ার পাশাপাশি আরও ৭৮ জন আহত হয়েছেন। পাঁচজনকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category