শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

গোল করিয়ে মিয়ামিকে জয় এনে দিলেন মেসি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) মৌসুমের নিয়মিত খেলার প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মিয়ামি। দুটি গোলেই ছিল লিওনেল মেসির অবদান।

আজ বৃহস্পতিবার সকালে ফ্লোরিডায় খেলতে নেমে প্রথমার্ধে একটি গোল পায় মিয়ামি। মেসির অ্যাসিস্টে গোলটি করেন রবার্ট টেইলর। ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও একটি গোল পায় মিয়ামি। এবার লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন দিয়াগো গোমেজ। ম্যাচের ৮৩ মিনিটে ডানপায়ের শটে গোলটি করেন তিনি।

এই ম্যাচের মাধ্যমে মিয়ামির মৌসুমের নিয়মিত অভিষেক হয় সুয়ারেজের। বার্সেলোনায় মেসির সতীর্থদের মধ্যে তৃতীয় ফুটবলার হিসেবে মিয়ামিতে যোগ দিয়েছেন উরুগুয়ের তারকা।মৌসুমের নিয়মিত ম্যাচ শুরুর আগে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে ৭ ম্যাচ খেলেছে মিয়ামি। এর মধ্যে মাত্র একটিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এসব ম্যাচে একবারেই ধারহীন ছিলেন মেসি। গোল করতে পারেননি সুয়ারেজও। তবে সবগুলো ম্যাচে তারা খেলেননি।হংকংয়ের একটি ম্যাচে মেসি ও সুয়ারেজ না খেলায় মিয়ামিকে পড়তে সমালোচনার মুখে। ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরাও। আয়োজক ও মিয়ামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন দর্শকরা। যদিও ক্লাব ও মেসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category