বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

‘গুরুতর’ আহত মমতা ব্যানার্জী

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৮ Time View

মাথায় গুরুতর আঘাত নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি সূত্র জানিয়েছে, মমতা ব্যানার্জী বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের প্রয়াত সাবেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করে হাজরার বাড়ি ফিরে শরীর চর্চা করতে ট্রেড মিলে হাঁটছিলেন মমতা। তখন পা পিছলে পড়ে যান তিনি। এ সময় ঘরে থাকা আলমারির কোনায় তার মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মমতা। সেই সময় তার ভাতিজা অভিষেক ব্যানার্জী সঙ্গে সঙ্গে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান।অন্য এক সূত্র জানিয়েছে, কলকাতা এন্টালিতে পশ্চিমবঙ্গের প্রয়াত সাবেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করে বাড়িতে ফিরছিলেন। তখন গাড়িতে বসে তার মাথায় আঘাত লাগে। আঘাতের ফলে মাথা ফেটে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত মমতা ব্যানার্জীকে ভর্তি করা হয়েছে। উঠবান ব্লকে ১২ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে। মমতার চিকিৎসার জন্য একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এছাড়াও কলকাতার এ্যাপোলো হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ডেকে না আনা হয়েছে তার চিকিৎসার জন্য।তাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। যে কেবিনে মমতা ব্যানার্জীকে ভর্তি করানো হয়েছে সেই কেবিনে সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে। তার মাথায় এমআরআই করা হচ্ছে, মাথায় কোনো গুরুতর আঘাত আছে কিনা জানার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category