শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

গাজা এখন মৃত্যুকূপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

গাজা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। সেখানে মানবিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্যালিস্টিন রেডক্রিসেন্ট সোসাইটি খান ইউনিসের আল-আমাল হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে সতর্ক করেছে। কারণ গত এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে দখলদার বাহিনী।মেডিকেল দাতব্য সংস্থা এমএসএফ এর আল-মাওয়াসিতে অবস্থিত আশ্রয় কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

গাজা সরকারের গণমাধ্যম অফিস জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজা এলাকায় খাওয়ার মতো কিছুই নেই।

গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৯ হাজার ৩৩৩ জন।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যারা সবাই বেসামরিক নাগরিক। বুধবার (২১ ফেব্রুয়ারি) দামেস্কের কাফার সৌসা এলাকার আবাসিক ভবনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেসময় পাশের একটি স্কুলের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে ও বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category